
নেত্রকোনা শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পুরোনো ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)। আহত শ্রমিকেরা হলেন হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি নেত্রকোনার বিভিন্ন স্থানে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসি (সেচ) অফিসের একটি পুরোনো ভবন ভাঙার কাজ চলছিল। বিকেলে কাজ করার সময় ভবনটির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে।
এ সময় পাঁচজন শ্রমিক ছাদের ভাঙা অংশের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অন্য দুজনকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
৫ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
১২ মিনিট আগে
স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৬ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে