দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়।
নোটিশে ওই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যাঁদের নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) ও সদস্য মো. মোস্তফা কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া ওই নেতারা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, নৈতিক অবক্ষয়সহ দু-একজনের পরিবারের সদস্যরা মাদক সেবন ও বিক্রিসংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চিরগ্রাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এই নেতারা দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, না সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, দায়িত্বশীল পদে থেকেও তাঁরা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। সে কারণেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা বলেন, এখনো কপি হাতে পাননি। তবে বিষয়টি শুনেছেন এবং যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।

সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকার মহাপরিকল্পনা প্রণয়নে মতামত গ্রহণ কর্মশালায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমন্বিত উদ্যোগে সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। কর্মশালার মতামত খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর চরাঞ্চলে নারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় প্রধান আসামি উজ্জ্বল মালসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও এলাকাবাসী।
৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় চার দিন ধরে নিখোঁজ শিশু তাসকিয়ার (৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মধ্যনগর গ্রামের বালুয়াকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে