নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রায় ৩০ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবু হানিফ তালুকদার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের মৃত আব্দুল মমিন তালুকদারের ছেলে। নিহত সাখাতুর রহমান একই গ্রামের মৃত খুর্শেদ উদ্দিন তালুকদারের ছেলে।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নির্বাচন-সংক্রান্ত প্রভাব ও বল্লী গ্রামে দুই বস্তা ধান ও কাপড় চুরির ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৭ সালের ১৪ মে বিকেলে আবু হানিফ তালুকদার তাঁর বাবার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে সাখাতুর রহমানকে (৩০) হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এই ঘটনায় নিহত সাখাতুর রহমানের চাচাতো ভাই আফতাব উদ্দিন তালুকদার বাদী হয়ে ১৯৯৭ সালের ১৫ মে খালিয়াজুরী থানায় আবু হানিফ তালুকদারসহ ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার জানান, মামলা দায়েরের পর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। পরে তদন্তের সময় চার আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়া হলে তিনি এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ম্যাজিস্ট্রেট আদালত তা গ্রহণ না করায় তিনি জেলা দায়রা আদালতে আবেদন করেন। পরে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দিলেও তদন্তে আবারও ওই চারজনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আফতাব উদ্দিনের দাবি, পরে দায়রা জজ আদালত প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো আসামিকে বাদ না দেওয়ার নির্দেশ দিলেও আসামিপক্ষ একাধিকবার স্থগিতাদেশ নিয়ে বিচার কার্যক্রম দীর্ঘায়িত করে।
অবশেষে ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে নেত্রকোনা শহর থেকে মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে গ্রেপ্তার করে খালিয়াজুরী থানা-পুলিশ।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার বলেন, ‘প্রায় তিন দশক ধরে বিচার পাওয়ার জন্য লড়াই করেছি। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। আদালতের কাছে প্রত্যাশা, প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।’
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার আবু হানিফ তালুকদারকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলার আরও কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
৩ ঘণ্টা আগে