
নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবর বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এতে উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রিদয় খানকে (২২) আসামি করা হয়। এ ছাড়া আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই রিদয় খান কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতেন ও ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন। একসময় রিদয়কে মেসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে রিদয় হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা রিদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও দু-তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ভোর ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারে সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে।
বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, `ভুক্তভোগী ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৩ ঘণ্টা আগে