Ajker Patrika

দুর্বৃত্তের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৮
দুর্বৃত্তের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে কাশবনের একটি অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। পরে তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তাঁরা দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কাশবনে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। দ্রুত সময়ে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত