
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে স্মরণ করে নেত্রকোনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। সুরের মূর্ছনায় জুলাই বিপ্লবের বীরত্বগাথা ও দেশপ্রেমের গান পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন হয়। প্রশিক্ষক ও কবি পহেলী দের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্থান পায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝরনার মত চঞ্চল’, ‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ ও কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ এবং ‘আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলা বাজ’। গানগুলোর উদ্দীপনামূলক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল ইমরান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী এবং জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে