নেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খলিশাউড়া ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাতেমা বেগম তাঁর শিশু নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তাঁর ভাই লিটন মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেন।
রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁর স্বজনেরা। এ সময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তাঁরা পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর জজকোর্টে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সিনিয়র আইনজীবী আসাদুল ইসলামের সেরেস্তায় ঢুকে তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে কাবিল উদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের এ ঘটনায় আহত আইনজীবীকে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
২৮ মিনিট আগে
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকির, জেলা
৩২ মিনিট আগে
কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।
৩৫ মিনিট আগে