
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামছু শেখ (৫২) গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার হোগলা-পূর্বধলা সড়কের হোগলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র সরকার উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত শামছু শেখ একই এলাকার জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ চন্দ্র সরকার ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সোমবার রাতে তিনি মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে হোগলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামছু শেখকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহটি শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে।
২৬ মিনিট আগে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
৩৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে