Ajker Patrika

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে গঠিত এ কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটির লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং খুলনা ও রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত