নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
আজ দুপুরে রংছাতি ইউনিয়নের বাঘবেড় গ্রামে পুকুরে ডুবে জাবের ইবনে ওমর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।
পরিবারের লোকজন জানায়, দুপুরে মা শরিফা আক্তার গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জাবের উঠানে খেলা করছিল। কাজের ফাঁকে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১টার দিকে বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু ঘটে।
অপরদিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে পড়ে মারা যায় আজমাইন নামের আড়াই বছর বয়সী এক শিশু। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
জানা গেছে, বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় আজমাইন পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বছরের শিশু শরীফা খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার পুলিশ ধানখেত থেকে শরীফার লাশ উদ্ধার করে।
৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে বিলের মাঝে পাহারাদার স্বামী-স্ত্রীকে মারধর ও বেঁধে রেখে স্কিমের ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
১ ঘণ্টা আগে