
দীর্ঘদিন ধরে পায়ের পচন ও অসহনীয় যন্ত্রণায় কষ্টে দিন কাটাচ্ছিলেন নেত্রকোনার দুর্গাপুরের দাহাপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা রনা রংদী (৬৫)। উন্নত চিকিৎসার অভাবে যখন তাঁর জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, তখনই পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার হৃদ্রোগ হাসপাতালে রনা রংদীকে দেখতে গিয়ে তাঁর উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে পায়ের পচনে তীব্র যন্ত্রণা নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন রনা রংদী। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাঁর অসহায়ত্বের খবর জানতে পেরে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জানা গেছে, ১৪ আগস্ট রনা রংদীকে ময়মনসিংহের চরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার হৃদ্রোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় রনা রংদীর শরীরে দুটি ব্লক ধরা পড়ে। ফলে পায়ে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়। রক্ত চলাচল কমে যাওয়ায় পায়ে পচন ধরেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রনা রংদী বলেন, ‘চিকিৎসার খরচ চালানো আমার মতো সাধারণ মানুষের একেবারেই অসম্ভব হয়েছিল। স্পিকার কায়সার কামাল আমার পাশে দাঁড়িয়ে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মানুষের সেবাই আমাদের প্রধান দায়িত্ব। রনা রংদী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসে চোরাচালানের বিদেশি সিগারেট পাঠাতে নতুন কৌশল নিয়েছে একটি চোরাকারবারি চক্র। নিজেদের পরিচয় গোপন রাখতে বুকিং মেমোতে প্রেরক হিসেবে ব্যবহার করা হচ্ছে নিরপরাধ মানুষের মোবাইল নম্বর। তদন্তে দেখা গেছে, এসব নম্বরের প্রকৃত মালিকদের কেউ শিক্ষার্থী, কেউ অটোরিকশাচালক, কেউ ব্যবসায়ী
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে