
নেত্রকোনার আটপাড়ায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খান (৪০) মারা গেছেন।
বুধবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
রাজিব খান ওই গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
১৭ মিনিট আগে
১৯৮০ সালের তুমুল জনপ্রিয় শিশুতোষ বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’র জনপ্রিয় একটি গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। একদল শিশু আর বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে এই গানের দৃশ্যটির শুটিং হয়েছিল তখনকার ঝকঝকে নতুন এই পার্কে।
৩২ মিনিট আগে
পরিবেশদূষণ কমানো, নিরাপদ মানববর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে নীলফামারী পৌরসভার উদ্যোগে স্থাপন করা হয় ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি)। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ কারিগরি জনবল এবং বর্জ্য পৃথক্করণ ব্যবস্থার অভাবে আড়াই বছর পরেও উৎপাদনে যেতে পারেনি
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
৪ ঘণ্টা আগে