রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

ঈদুল আজহার ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড়। আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের দ্বিতীয় দিন থেকেই দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। ঈদের চতুর্থ দিনেও ভিড় দেখা গেছে।
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুরের বিজয়পুর সাদামাটির পাহাড় সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। বেশ কয়েকটি টিলা, নীল পানির লেক এবং বৃষ্টির পর সজীব প্রকৃতি প্রতিনিয়ত ভ্রমণপিয়াসিদের আকৃষ্ট করছে। গত ১৫ দিনের বৃষ্টিপাতের কারণে প্রকৃতি আরও নয়নাভিরাম রূপ ধারণ করেছে। ঈদের ১০ দিনের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে এই এলাকা।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। পাহাড়ের কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশ্রণে দূর থেকে পাহাড়ের রূপ যেন আরও মোহময় হয়ে উঠেছে। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ নীল জলে পা ডুবিয়ে উপভোগ করছেন প্রকৃতির শীতল পরশ।
ঢাকা থেকে আসা পর্যটক সজীব বলেন, ‘ঈদের ছুটিতে আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি বিজয়পুরে। সাদামাটির পাহাড় আর নীল পানির সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। সুযোগ পেলে আবারও আসব।’

সিলেটের হবিগঞ্জ থেকে ঘুরতে আসা শোভন জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি। পাহাড়, নীল পানি আর সবুজের এই মিতালি যে কাউকে বিমোহিত করে।
একই অনুভূতি জানিয়ে শিক্ষক স্মৃতি ঘোষ বলেন, ‘বিদ্যালয় বন্ধ থাকায় পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। পরিবেশ খুব সুন্দর। আশা করি, সবাই ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন।’
দর্শনার্থীদের কেন্দ্র করে সাদা মাটির পাহাড় এলাকায় গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট। পর্যটকদের ভিড়ে ব্যবসা ভালো হওয়ায় খুশি দোকানি ও ফটোগ্রাফাররা।
স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া বলেন, ‘সারা বছর পর্যটক এলেও ঈদের সময় সবচেয়ে বেশি ভিড় হয়। বিক্রি ভালো হওয়ায় আমরা খুশি।’
ফটোগ্রাফার রিয়াদ বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় পর্যটক অনেক এসেছে। ছবি তুলে ব্যস্ত সময় পার করছি, আয়ও ভালো হচ্ছে।’
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে সব সময় পর্যটক আসেন। তবে ঈদের সময় ভিড় বাড়ে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশি টহল ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৫ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে