নেত্রকোনা সদরে শ্বশুরের বয়স্ক ভাতার টাকা তোলাকে কেন্দ্র করে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবদুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত রুমালি মিয়ার ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক। অভিযুক্ত আবুল হাসেম (৬৪) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রায়দুম বাগড়া গ্রামের রুমালি মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর মৃত্যুর পর নমিনি হিসেবে বড় মেয়ে রহিমা খাতুন তিন মাসের টাকা তোলেন। ওই টাকা রহিমার স্বামী আবুল হাসেম খরচ করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে রুমালি মিয়ার ছেলে আবদুস সালামের সঙ্গে ভগ্নিপতি আবুল হাসেমের বিরোধ চলছিল। মঙ্গলবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেম ক্ষিপ্ত হয়ে শ্যালককে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবুল হাসেমকে গ্রেপ্তারে অভিযান চালছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে