
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলা থেকে বাঁচতে একপক্ষের লোকজন স্থানীয় একটি টিনশেড মসজিদে আশ্রয় নিলে সেখানেও গিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এতে মসজিদের বেড়া ও আসবাব ভাঙচুর করা হয়। সেই সঙ্গে মসজিদে আশ্রয় নেওয়া কয়েকজনকে কুপিয়ে জখম করে।
পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন উপজেলার বানোয়ারি গ্রামের মিস্টার আলী (৪৭), লিটন মিয়া (৩৩), রফিকুল ইসলাম (৭৫), ফজলু মিয়া (৩৮), টিপু মিয়া (৪০) ও ভুট্টু মিয়াসহ অন্তত ১০ জন। তাঁদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বানোয়ারি গ্রামের রফিকুল ইসলাম ও শাহ আলম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার শাহ আলম চৌধুরীর লোকেরা বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে রফিকুল ইসলামের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে রফিকুল ইসলামের লোকজন স্থানীয় মসজিদে আশ্রয় নিলে শাহ আলম চৌধুরীর লোকজন মসজিদে গিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় টিনশেড মসজিদের বেড়া ও আসবাব ভাঙচুর করার পাশাপাশি রফিকুল ইসলামসহ তাঁর লোকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ভর্তি করে। আর গুরুতর আহত রফিকুল ইসলামকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে।
৬ মিনিট আগে
জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানালেও আয়-রোজগারের একমাত্র উৎস হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বনজীবী ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টরা।
১০ মিনিট আগে
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেন, ধাপে ধাপে এসব হাসপাতালে মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হব
১০ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে