
নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আজ দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করে কচুগড়া বিওপির টহল দল। পাঁচজন হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের আলম মিয়া (২০), অটোরিকশাচালক ইমন (২০), বিক্রমশ্রী গ্রামের রমজান আহমেদ (১৯), ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মোনাইস ইসলাম (১৯) ও জামালপুর সদর উপজেলার জুবায়ের হোসেন (১৯)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালালে তিনজন পালিয়ে ভারতে চলে যান। পরে বিএসএফ তাঁদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বছরের শিশু শরীফা খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার পুলিশ ধানখেত থেকে শরীফার লাশ উদ্ধার করে।
১০ মিনিট আগে
পাবনার চাটমোহরে বিলের মাঝে পাহারাদার স্বামী-স্ত্রীকে মারধর ও বেঁধে রেখে স্কিমের ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
১ ঘণ্টা আগে