
নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
৭ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
৭ ঘণ্টা আগে