‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে সফল করতে ৩০ নভেম্বর থেকে বাস, ট্রাক, ট্রেন ও পায়ে হেঁটে মানুষজন সভাস্থলে উপস্থিত হবেন। গণসমাবেশের দিন পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে। যারা বাঁধা দেওয়ার চেষ্টা করবে, তাঁদের সেখানেই প্রতিরোধ করা হবে। সরকারের জুলুম-নির্যাতন আর সহ্য করবে না বিএনপি’-বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
আজ শনিবার সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক মেয়র বলেন, স্বাধীনতার মাস ডিসেম্বরে ঘোষণা দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার লালসবুজ পতাকা এনেছিলেন। সেই অনুপ্রেরণায় রাজশাহী বিভাগের মানুষজন লাঠি হাতে সব বাঁধা অতিক্রম করে গণসমাবেশ সফল করবেন। শুধু নাটোর থেকেই লক্ষাধিক মানুষজন গণসমাবেশে অংশ নেবেন।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ; বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন; নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ; জেলা, সাত উপজেলা এবং আট পৌর ইউনিট বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
১ ঘণ্টা আগে