
বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লালপুর থানা থেকে দলের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন।
রুবেল উদ্দিন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘যত দূর জানি, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলেন না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘পরে কথা বলব।’
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘লালপুর থানা-পুলিশের সহায়তায় আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁ লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া আসামিসহ যাঁরা এ ঘটনায় জড়িত, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম রবু বলেন, প্রথমে তানিশাকে তাঁর মা তানিয়া খাতুন আঁকড়ে ধরেছিলেন। প্রবল স্রোত ও ঝড়ের কারণে একপর্যায়ে শিশুটি তাঁর হাত থেকে ছুটে পানিতে ডুবে যায়। পরে তানিয়া তাকে খুঁজে পেয়ে দুই পা দিয়ে আঁকড়ে ধরে পানির ওপরে তুলে রাখেন।
১৫ মিনিট আগে
খাইরুল ইসলাম রোমান বলেন, ‘ফরিদপুরে ফ্যাসিবাদ কায়েমের জন্য মঞ্জুর এলাহিকে সিভিল সার্জন করা হয়েছে। এটা আমরা মেনে নেব না। কোনো অবস্থাতেই তাঁকে ফরিদপুরে আসতে দেওয়া হবে না। মঞ্জুর এলাহির নিয়োগের আদেশ বাতিল করা না হলে ফরিদপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
১৮ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে বিলে নেমে পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) ও জান্নাতি আক্তার (১১) নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ...
২৩ মিনিট আগে