
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর এলাকার পদ্মা চরে এই দুর্ঘটনা ঘটে।
জিয়ারুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে। চরাঞ্চলে একটি মুরগির খামার রয়েছে তাঁর।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খামারে শেয়ালের আক্রমণ ঠেকাতে জিয়ারুল চারপাশে লোহার (জিআই) তারের একটি বেষ্টনী তৈরি করেছিলেন। রাতে সেখানে বিদ্যুতের সংযোগ দিতেন।
প্রতিদিনের মতো শনিবার সকালেও খামারে কাজ করতে যান জিয়ারুল। তবে অসাবধানতাবশত তিনি মূল বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করতে ভুলে যান। খামারের ভেতরে কাজ করার একপর্যায়ে তাঁর দুই পা বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
সকাল সাড়ে ৮টার দিকে জিয়ারুলের মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে জিয়ারুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে