
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করেন। আজ (বৃহস্পতিবার) রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মুসলিমনগর এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মাদ্রাসার এক শিক্ষার্থীকে শিক্ষক ধর্ষণ করেছেন বলে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য ওই মাদ্রাসায় ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভর্তির পর থেকেই রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
গত ৩১ আগস্ট রাতে ফের নির্যাতনের শিকার হওয়ার পর শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তার মা তাকে বাসায় নিয়ে যান। সেখানে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটি ঘেরাও করেন। এরপরেই পুলিশকে খবর দিয়ে তাঁকে থানায় সোপর্দ করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের
১ ঘণ্টা আগে
নাটোরের সিংড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপ্লব কুন্ডু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে