নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)। আবু বক্কর দাঁড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং আতিয়ারা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশের আরজ আলীর ডোবার কাছে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় কেউই পানির ওপর উঠতে পারেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।
৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে এক তরুণীকে ফেলে যাওয়ার চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তাঁকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়েছিল।
১৮ মিনিট আগে