
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।
আজ শনিবার রাত ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ভোটের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া দাবিগুলো সরকার মেনে নিলে আমরা কোনো কর্মসূচি দেব না।
জামায়াত আমির আরও বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাব। তবে আট দফা মানা হলে এক দফার দরকার নাই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।
পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, লেবারেল ডেমোক্রেটিক পাটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবি পাটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ঢাবি ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জোটের স্থানীয় নেতারা।

ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
৮ মিনিট আগে
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে তিনশোর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
২২ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে