নাটোরের নলডাঙ্গা ও সিংড়ায় বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ৪১ জন আসামির মধ্যে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার ১৫ আসামি এবং সিংড়ায় ওয়ারেন্ট, চুরি ও ডাকাতি মামলার ২৬ আসামিসহ মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার পাইপগান, একটি চাপাতি, একটি চাকু ও মাদকদ্রব্য। অপরাধী ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩১ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে