
নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তবে তারা চলে গেলে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র।
আজ সোমবার (৬ এপ্রিল) বেল ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী এলাকায় অবস্থিত চলনবিল ফিলিং স্টেশন নামের ওই রিফুয়েলিং স্টেশনটিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় অভিযোগ ওঠে, কিছু অসাধু ব্যক্তি সিরিয়াল না মেনে বোতল ও প্লাস্টিকের জারে করে অকটেন সংগ্রহ করছে। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার পাইপ নিয়ে বাইকারদের ওপর হামলার চেষ্টা করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের আগে থেকেই পাম্পটিতে তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাচ্ছেন না ভোক্তারা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
অভিযোগ রয়েছে, একটি চক্র বোতল বা ঢোপে করে তেল নিয়ে তা উচ্চমূল্যে বিক্রি করছে। পাশের উপজেলা তারাশ, চাটমোহর, উল্লাপাড়া ও সলঙ্গা থেকে আসা বাইকারদের ভিড়ও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অনেকেই ফুয়েল কার্ডের আওতায় না থাকায় কালোবাজারি তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন এবং নাটোর ফুয়েল কার্ডের আওতায় না থাকায় ওই সব উপজেলার বাইকাররা ভিড় জমাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের উপস্থিতিতে তেল বিতরণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলেও তারা চলে গেলে অসাধু ব্যবসায়ী ও কিছু রাজনৈতিক প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। ফলে সাধারণরা হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চলনবিল ফিলিং স্টেশনের মালিক মো. খবিরউদ্দিন বলেন, ‘আগের তুলনায় দ্বিগুণ বেশি তেল বিক্রি হচ্ছে, কিন্তু এত তেল কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব হলেও স্থায়ী সমাধান জরুরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, গুরুদাসপুর উপজেলাসহ পুরো জেলায় পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে। কেউ মজুত বা অবৈধভাবে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মজুতদারদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তিনি বলেন, খুব দ্রুতই তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনা হবে।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৬ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৬ ঘণ্টা আগে