
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে (৪৫) তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী নাজমুল হক বাবু (৩২) ও সুমন আহমেদ (৩০)।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (তদারক) আশরাফুল ইসলাম জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এদিকে গতকাল রাতে আহত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জমা দেন দেলোয়ার। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জোর করে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন ও তাঁর সহযোগীরা। পরে রাতে তাঁকে আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যান। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিগত বছরগুলোতে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ৪ মাসের জন্য ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা দিয়ে আসছিলো সরকার। তবে এবার চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলেকে চালে
২৩ মিনিট আগে
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি গোলাম হোসেন ও তাঁর সহযোগীরা ধান কাটতে বাধা দিচ্ছেন। পাশাপাশি ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে ভোগান্তিও
২৯ মিনিট আগে
পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ে দিতে চাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে লিপি (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
৩২ মিনিট আগে
বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী জানান, দুটি প্লটে ইতিমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একটি প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত সমস্যা আছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগ কার্যক্রম বাড়ানো হবে।
১ ঘণ্টা আগে