Ajker Patrika

ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগ
আজ সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা। তাঁরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। জমিটি পরিত্যক্ত হওয়ায় এটিকে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করেছিলাম।’ এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি গোলাম হোসেন ও তাঁর সহযোগীরা ধান কাটতে বাধা দিচ্ছেন। পাশাপাশি ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে ভোগান্তিও বাড়ছে বলে জানান তাঁরা।

আরও অভিযোগ করা হয়, এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যাতে কয়েকজন আহত হন।

এ অবস্থায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, ‘নিজেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত