
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জাতীয় শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই। শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পাঁয়তারা চালিয়েছিল। এ দেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে।’
আজ বুধবার বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী।
সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, ‘এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চালান, অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার অ্যাজেন্ডা আবার এই শাহজালাল, খান জাহান আলীদের বাংলাদেশে আমদানি করার পাঁয়তারা করেন। বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব, জীবন দেব তবু ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না।’
নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন, তাফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অতি বিষধর প্রজাতির পাঁচটি ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ...
৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।
৩৫ মিনিট আগে
মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও সপ্তদশ শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার ২০২৫ ও ২০২৬ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুই বছরে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের সাত গুণীজন।
৪৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না...
১ ঘণ্টা আগে