
মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ল রংপুরের আলুচাষিদের কপাল। রংপুরের মিঠাপুকুর থেকে তিন দেশে আলু রপ্তানির কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় আপাতত আলু কিনতে অপারগতা প্রকাশ করেছেন ক্রেতারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর লোকসান হওয়ায় এ বছর মিঠাপুকুরে ৩ হাজার ৫০০ হেক্টর কম জমিতে আলু চাষ হয়েছে। চলতি মৌসুমে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর ১৪ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল।
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছিল; কিন্তু ঝড়বৃষ্টিতে আলুখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় অনেক খেতের আলুতে পচন ধরে।
কৃষক আলমগীর হোসেন জানান, তিনি গত বছর ৪৭ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। লোকসান হওয়ায় এ বছর ২০ বিঘা জমিতে চাষ করেছেন। ঝড়বৃষ্টির কারণে এ বছরও লোকসান গুনতে হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, খুচরা বাজারে স্টিরিক্স জাতের প্রতি কেজি আলু ১২ থেকে ১৫ টাকা দরে বেচাকেনা হচ্ছে। দেশি জাতের আলু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করা হয়। তবে ফলন কম হওয়ায় বাণিজ্যিকভাবে দেশি জাতের আলু চাষ করা হয় না।
ইতিমধ্যে উপজেলার উত্তমাশা ও শাপলা কোল্ডস্টোরে আলু
নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। মাইকে এ ঘোষণা দেওয়া হয়।
অথচ এখনো খেত থেকে আলু তুলছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, মিঠাপুকুর থেকে নেপাল, মালয়েশিয়া ও ভুটানে আলু রপ্তানির জন্য রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা ঈদের আগেই সানসাইন, অ্যালুয়েট ও ভ্যালেঞ্চিয়া জাতের আলু কিনতে চেয়েছিলেন। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে রপ্তানিকারকেরা আপাতত আলু ক্রয়ে অপারগতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া আলু পরিষ্কার করে রোদে শুকিয়ে হিমাগারে সংরক্ষণ করতে পারলে ক্ষতি হবে না। ইতিমধ্যে ৬৫ ভাগ আলু ঘরে তোলা হয়েছে।
স্বল্প আয়ের পরিবারগুলো নিজেরাই আলু তোলার কাজ করছেন। অনেকে কৃষিশ্রমিক নিচ্ছেন। শ্রীদাম দেবনাথ নামে একজন শ্রমিক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলু তোলার জন্য পারিশ্রমিক হিসেবে ২০ কেজি আলু পাওয়া যায়। একই কথা বলেন কৃষিশ্রমিক সুশিলা টপ্য ও ঝাকালি মিনজী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
৩ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
৯ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে