
নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো খুদে শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ‘নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ জুন) ভোর ৬টায় বিশেষ অতিথি হিসেবে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
রায়পুরার আশারামপুর গেট বাজার থেকে আশারামপুর গ্রামের শেষ মাথায় এক কিলোমিটার দূরত্বে এই ম্যারাথন হয়। রায়পুরা রানার্স কমিউনিটি ও নরসিংদী রানার্স যৌথভাবে এ আয়োজন করে।
এই ম্যারাথন দেখতে সড়কের দুপাশে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। ছোট ছোট শিশুদের দৌড় দেখতে উপস্থিত দর্শক উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠে। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় নানা মহল।
আয়োজকেরা জানান, ‘রান ফর এডুকেশন রান টু সেভ চিল্ড্রেন’ স্লোগান সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক শিশু বয়সভিত্তিক দুটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই এমন আয়োজন।

২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ক্যাটাগরিতে প্রথম সামিত হাসান, দ্বিতীয় আদিব সিকদার এবং তৃতীয় হয় আমির হামজা। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্যাটাগরিতে প্রথম রাদিব খান, দ্বিতীয় সায়মা আক্তার এবং তৃতীয় সাদ্দাম হোসেন।
প্রতিযোগী শিশুরা বলে, ‘আমরা খুবই আনন্দিত। এমন আয়োজন প্রতিবছর হোক।’
অভিভাবক সুমি আক্তার বলেন, ‘নরসিংদীতে প্রথমবারের মতো এমন আয়োজনে আমাদের শিশুদের নিয়ে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত ও গর্বিত। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে প্রতিবছর এমন আয়োজন করার আহ্বান জানাই।’
আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার বলেন, ‘এই প্রথমবার আমরা নরসিংদীতে শিশুদের জন্য পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ শিশু অংশ নিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই।’
ইউএনও মাসুদ রানা বলেন, ‘রায়পুরায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সামাজিক এমন কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। ইতিমধ্যে অক্টোবর মাসের ম্যারাথন প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রায়পুরাকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করতে কাজ করে যাচ্ছি।’

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
২ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
২ ঘণ্টা আগে