
নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ফায়ার করা শটগানের কার্তুজ ও একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার বাইজীদ বিন মনসুর।
আটক সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি (মোল্লাবাড়ী) এলাকার মো. হেলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রায়পুরার সমীবাদ এলাকায় মামার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
বাইজীদ বিন মনসুর বলেন, গতকাল রাতে সমীবাদ বাজার এলাকায় একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং তাদের পাহারায় আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় সমীবাদ বাজার থেকে সাব্বিরকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র তৈরির ২৬ ইঞ্চি লম্বা একটি লোহার পাইপ, ৬ ও ৩ ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ, ৯ ইঞ্চি লম্বা একটি চ্যাপ্টা লোহার পাইপ, বিভিন্ন মাপের চারটি লোহার স্প্রিং, তিনটি হেক্সো ব্লেড, দুটি লোহার পাত, বিভিন্ন আকৃতির ১৭টি লোহার টুকরা, ড্রিল মেশিনের ছয়টি মাথা, ট্রিগার সদৃশ দুটি লোহার অংশ, ফায়ার করা শটগানের কার্তুজ এবং একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।

চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।
১১ মিনিট আগে
চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় তিনি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক
১ ঘণ্টা আগে
কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।
২ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে