
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক ও সহকারী। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আজ বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্রই ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামানোর চেষ্টা করলে পেছনের প্রাণ আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক ও সহকারী ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।
ভৈরব হাইওয়ে থানার (অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপপরিদর্শক ফখরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছি।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
২০ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের সড়কে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে