
নরসিংদীর পলাশে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দিয়ে গুমের চেষ্টার অভিযোগে এক মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয় জনতা। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এই ঘটনা ঘটে। পরে পুলিশ আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস থেকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে সড়কের পাশে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা চালককে হাতেনাতে আটক করেন। পরে ক্ষুব্ধ জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয়। একই সঙ্গে গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
আটক মাইক্রোবাসের চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে কয়েকজন ব্যক্তি মুমূর্ষু বৃদ্ধকে তাঁর গাড়িতে তুলে দেন। তাঁদের অনুরোধে তিনি বৃদ্ধকে হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রওনা হন। তবে পথে পুলিশি ঝামেলার ভয়ে নরসিংদীর বাগদি এলাকায় বৃদ্ধকে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
নরসিংদী জেলার পিবিআই ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা আমরা শুনেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন ঘটনা কী এবং কী কারণে হয়েছে, আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
১ সেকেন্ড আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আদালতে বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
১৮ মিনিট আগে
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে।
২০ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে