
নরসিংদীর রায়পুরায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশায় ছিলেন।
আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজিচালক উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী একই গ্রামের কাইউম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রুপ মিয়া(৬০), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনির হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে নরসিংদীগামী পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা রায়পুরাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা চারজনই নিহত হন।
রায়পুরা থানার উপপরিদর্শক মুকদ্দম জানান,সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

জেসমিনের ভুক্তভোগীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্য কাজে লাগিয়ে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।
১৪ মিনিট আগে
মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
৩২ মিনিট আগে
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা।
১ ঘণ্টা আগে