
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’
রেজাউল করিম আরও বলেন, ‘এই ভবন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়তে দেখেছি আমরা। সবাইকে অনুরোধ করব পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার জন্য। অন্যথায় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।’
আগুন নেভানো এখন প্রধান লক্ষ্য উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’
এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
৭ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
১০ ঘণ্টা আগে