
গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছি। নির্বাচন শেষে থেমে যাইনি। আমাদের আন্দোলনে কৌশলগত ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্দোলন থেমে নেই। শ্রীলঙ্কা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, দেশে কার্যত প্রতিবেশী দেশ ভারতের তাঁবেদারি সরকার চলছে। যারা মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, মামলা দিয়ে কোণঠাসা করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে। অনেকের মতে ফাইভ পার্সেন্টের সরকার। অর্থাৎ ৯৫ ভাগ মানুষ তাদের বয়কট করেছে।
তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। নিরাপদ সড়কের দাবিতে কিশোর বিদ্রোহ হয়েছে, কিন্তু এরপরেও মেধাবী তরুণেরা রাজনীতি বিমুখ। কারণ, দেশের ৮২ শতাংশ উচ্চ শিক্ষিত তরুণ এই দেশে নিরাপদ বোধ করে না। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিক। এই মাফিয়াদের হাত থেকে মুক্তি পেতে হলে সাধারণ জনগণ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে।’
গণঅধিকার পরিষদের (একাংশ) এ নেতা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার করছি, কিন্তু এই সময়ে এসে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হচ্ছে। নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের বাকস্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে। বক্তব্য দিলে, লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে পারিনি।’
জেলা গণঅধিকারের সভাপতি প্রকৌশলী নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নাসিক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, গণঅধিকারের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৫ মিনিট আগে