নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত রিয়াজুল। এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
গ্রেপ্তার রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের জামাল উদ্দিন শেখের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা ব্যাপারীর বাড়ির ভাড়াটে। ভুক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা ব্যাপারীর বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে রিয়াজুল ইসলাম ও ভুক্তভোগী শিশুর পরিবার। ওই শিশুর বাবা রঙের কাজ করেন এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। তাঁদের তিন সন্তানকে রেখে তাঁরা কাজে চলে যান।
গতকাল সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে ডেকে আনেন রিয়াজুল। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায় বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় দৌড়ে পালিয়ে যান রিয়াজুল। এ ঘটনায় আজ সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই স্থানীয় এক যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমিতে ও বাড়িঘরে বালু ফেলছেন।
৯ মিনিট আগে
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
১২ মিনিট আগে
লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি দোকানপাট। কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১৬ মিনিট আগে