
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডে নিহত মুরসালিন ইসলামের (২২) মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মুরসালিনের মৃতদেহ গ্রহণ করেন তাঁর মামা জুয়েল হক। মরদেহ হস্তান্তর করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
এসআই নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগে মারা যায় মুরসালিন। আগুন লাগার সময় সে ভবন থেকে লাফিয়ে পড়েছিল।
জুয়েল জানান, মুরসালিন কারখানার তিনতলায় কাজ করতেন। থাকত ভূলতা গাউছিয়ায়। ঘটনার দিন তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হন। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান তিনি।
জুয়েল আরও জানান, মুরসালিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর সুকদারপুর গ্রামে। বাবা আনিছুর রহমান গ্রামে কৃষিকাজ করেন। দুই ভাই-বোনের মধ্যে মোরসালিন বড়। মুরসালিনকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঢামেক মর্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুরসালিনের স্বজনকে দাফনের খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত সাতজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা হলেন– ফাতেমা আক্তার (৩২), আমেনা খাতুন (২২), আবু বক্কর সিদ্দিক (৪৭), মহসিন (২৭), মঞ্জুরুল ইসলাম (২৭), নাহিদ হোসেন (২৬) ও মাজেদা আক্তার (২৮)।
তাঁদের মধ্যে নাহিদ ও মঞ্জুরুল ধোয়ায় অসুস্থ ছিলেন। তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। মাজেদা আক্তার, ফাতেমা আক্তার ও আমেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে সাপটি উদ্ধার করে...
৪১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে