
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল (ভোজ্যতেল) কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিট ক্রাশিং সেকশনের বেশির ভাগ মেশিনারিজ, কাঁচামাল পুড়ে বিপুল ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের অ্যাডমিন (প্রশাসন) ব্রিগেডিয়ার আশরাফ (অব.) বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে জানাবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, এডিবল অয়েল কারখানায় আগুনের খবর পেয়ে মোট ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ড কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহতের ঘটনাও ঘটেনি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ
২ ঘণ্টা আগে
মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
৪ ঘণ্টা আগে