
নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জে তাঁদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এমনই মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নাউক চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি উপস্থিত ছিলেন।
বক্তব্যকালে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘একটা কথা বলতে গেলে এসপি সাহেবের ওপর পড়ে, তবুও আমি বলি। আজকে ঢাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলব এই কথাটা। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালি (গোপালগঞ্জ জেলার বাসিন্দা) দিয়ে ভরে গিয়েছিল প্রশাসন। এখনো আবার ঘুরেফিরে সেই গোপালি দিয়া ভইরা গেছে। আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালিরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’
এমপি মান্নান ডিসি-এসপির কাছে গোপালগঞ্জ নিবাসী পুলিশের তালিকা চেয়ে বলেন, ‘এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, তারা নারায়ণগঞ্জের কোন কোন থানার মধ্যে আছে, এটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালি দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’
সভায় বিএনপির এমপি নদীপথে চাঁদাবাজির জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস কর্মকর্তাদের দায়ী করেন। তিনি বলেন, ‘মেঘনা নদীতে বালুর বাল্কহেড ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। এখন নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়। এটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত। সেই সাথে পুরো সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ।’
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আওয়ামী লীগের আমলে এই সব দেওয়া হইছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেওয়া হয় তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কমে গেছে। আমি আমার থানায় অর্ডার দিয়েছি, যারা তিতাস গ্যাসের অফিসার যাবে তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
১৬ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
৩৪ মিনিট আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের চিকিৎসাবঞ্চিত ও অবহেলিত চরাঞ্চলবাসীর দোরগোড়ায় পৌঁছেছে আধুনিক চিকিৎসাসেবা। নদীবেষ্টিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসেছে অত্যাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ।
১ ঘণ্টা আগে