‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা গেজেটটি প্রকাশ করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪ তম সভায় প্রকৃত মুক্তিযোদ্ধা নন উল্লেখ করে শিরীন বেগমের সনদ বাতিল করা হয়।
প্রায় এক মাস আগে গেজেট প্রকাশ হলেও তাঁর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের বিষয়টি সামনে আসে গতকাল বৃহস্পতিবার রাতে। সনদ বাতিল হওয়ার আগে শিরীন বেগমের মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ছিল ১৯৩১।
শিরীন বেগম মহিলা আওয়ামী লীগের পাশাপাশি একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তাঁর স্বামী সামসুল ইসলাম ভুইয়া সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সনদ বাতিলের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন দেওয়া হয় শিরীন বেগমকে। তবে তিনি মোবাইল ফোনটি ধরেনি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, ‘গণমাধ্যমে সংবাদ দেখে জানতে পেরেছি তাঁর সনদ বাতিল হয়েছে। এই বিষয়ে কোনো কাগজপত্র আমরা হাতে পাইনি।’
বিষয়টি বিব্রতকর উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘দলের পদ হোল্ড করা আর মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া আলাদা বিষয়। তবে কিছুটা বিব্রতকর তো বটেই। আমার বিষয়টি জানা ছিল না। তবে এর মাধ্যমে প্রমাণ করে সরকার সঠিক ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে পুরোপুরি নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে।’

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
২০ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
২২ মিনিট আগে