
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া শটগানের ১১টি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুটমিলের প্রবেশপথের দেয়ালের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি লাল রঙের শপিং ব্যাগ সন্দেহজনকভাবে পড়ে আছে। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে শটগানের ১১টি কার্তুজ পাওয়া যায়, যা থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

অভিযোগ রয়েছে, তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে পুত্রবধূ মর্জিনা সুকৌশলে স্বামী সালামকে চাপ প্রয়োগ করে শ্বশুরের ভিটেমাটি স্বামী সালামের নামে লিখে নেন। জমি হস্তান্তরের পর থেকেই বৃদ্ধকে অবহেলা ও নির্যাতনের মুখে পড়তে হয়।
২১ মিনিট আগে
রাজশাহীতে অভিযান চালিয়ে ১৮ বছর ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. বেলাল (৪৫)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গতকাল বুধবার রাতে নগরের পদ্মা আবাসিক লেকপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
২৫ মিনিট আগে
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শুরু চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ...
৩১ মিনিট আগে
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে এই ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন বলেন, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ সংক্রান্ত ভুয়া তথ্য প্রচার করছে একটি চক্র।
১ ঘণ্টা আগে