
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছরে আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার শুরুর দাবি জানিয়েছেন ১৫ বিশিষ্টজন।
আজ রোববার এক বিবৃতিতে এই দাবি জানান। তাঁরা বলেন, ‘২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। ১২ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে এই হত্যার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। আমরা বারবার বিবৃতি, সংবাদ সম্মেলন, সমাবেশ এবং লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার দাবি করেছি। কিন্তু বিগত সরকারের এই বিচার প্রক্রিয়া দীর্ঘ ১১ বছর বন্ধ করে রেখেছিল।’
তাঁরা আরও বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলাটি নতুন গতি পায়। বিষয়টি আমাদের আশাবাদী করেছিল। কিন্তু বর্তমানে আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। আমরা দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে, বিচার কার্যক্রম শুরুর দাবি জানাই।’
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা হলেন ভাষাসংগ্রামী ও লেখক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ যতীন সরকার, মানবাধিকার কর্মী ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, লেখক ও নারী নেত্রী মালেকা বেগম, মানবাধিকারকর্মী খুশী কবির, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে