
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতই ক্ষমতাবান বা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না। রূপগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অবৈধ দখল উচ্ছেদ করব।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অগ্রণী সেচ প্রকল্পভুক্ত যাত্রামুড়া পাম্প হাউস ও প্রধান নিষ্কাশন খাল, রূপসী, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন পয়েন্টের নিষ্কাশন খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের কাজ শুরু করেন, যা পরে ১৯৮৪ সালে জাপানি প্রযুক্তি ও জাইকার সহায়তায় পূর্ণাঙ্গ রূপ পায়। তবে সময়ের বিবর্তনে এবং নগরায়ণের ফলে সেচ প্রকল্পের অনেক জমি ও খাল অবৈধ দখলের কবলে পড়েছে। বর্তমানে রূপগঞ্জে প্রায় ৭৪১টি শিল্পকারখানা গড়ে ওঠায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রূপগঞ্জে সড়ক পথের পাশাপাশি একটি আধুনিক নৌপথ চালু হবে। এতে সড়কের ওপর যানবাহনের চাপ কমবে, যানজট নিরসন হবে এবং মানুষ অল্প সময়ে যাতায়াত করতে পারবে।
এ সময় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে খাল খনন শুরু হয়েছে। রূপগঞ্জে যারা খালগুলো দখল করে রেখেছে, তারা যে যত বড় শক্তিশালী ব্যক্তিই হোক, আমরা খালগুলোকে আগের জায়গায় ফিরিয়ে আনব।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন, প্রধান প্রকৌশলী মো. কাইছার আলম, ঢাকা পানি উন্নয়ন সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে