মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে চার সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তবে আজ বুধবার জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন এলাকায় চার মাস আগে বাসা ভাড়া নেন আতাউল্লাহ। তিনি চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন। জাতীয় পরিচয়পত্র দিতে দেরি করছিলেন। ১৭ মার্চ রাত ৩টায় ওই এলাকার ৬ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। বাড়ির মালিক ইতালিপ্রবাসী। কেয়ারটেকার তাঁর ফ্ল্যাটের দেখভাল করতেন।
স্থানীয় বাসিন্দারা আতাউল্লাহর বিষয়ে সন্দেহ করেননি। তাঁরা জানিয়েছেন, আতাউল্লাহ সাধারণ জীবনযাপন করতেন এবং কিছুটা শারীরিকভাবে অসুস্থ মনে হতো। তিনতলার ফ্ল্যাটের মালিক হুমায়ুন কবীর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের মাধ্যমে আতাউল্লাহ আমার বাসা ভাড়া নেন। তাঁকে অপরাধী ভাবার প্রশ্নই ওঠেনি।’
কেয়ারটেকার ইমরান জানান, আতাউল্লাহর বাসায় ৮-১০ জন থাকতেন। তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন।

বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে।
২ মিনিট আগে
অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে চিকিৎসক পদায়ন হয়েছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব...
১১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
৩৫ মিনিট আগে