
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আহত হয়েছেন। একই সঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করা হয়েছে।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন বিকেলের দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে আইনজীবীদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। বিপরীতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষে অন্য আইনজীবীদের নিয়েও খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। আর এই আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিলেন।
একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালতে প্রবেশ করেন এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে বসেন। এ সময় বিপরীত পক্ষে থাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান থেমে থেমে চিৎকার-চেঁচামেচি ও হইহুল্লোড় করতে থাকেন।
পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এগিয়ে গিয়ে বিপরীতে থাকা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে জিজ্ঞাসা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সে সঙ্গে আইনজীবীরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, আজ যে ঘটনা ঘটেছে, তা নারায়ণগঞ্জের জন্য দুঃখজনক। সাখাওয়াত সাহেব গুরুত্বপূর্ণ পদে থাকার পর উনি নারায়ণগঞ্জ কোর্টকে দুভাবে বিভক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। যারাই তাঁর মতের বিরুদ্ধে যাচ্ছে, তাদেরই হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আইনজীবী সমিতি আইনজীবী ফোরামের ওপর চলবে। আইনজীবী ফোরাম সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেবে, কাকে দেবে না। সাখাওয়াত একা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। আজ এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এমন সময় সাখাওয়াতের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার হাতের আঙুল ভেঙে গেছে।’
এইচ এম আনোয়ার প্রধান বলেন, ‘আমরা রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ করে সাখাওয়াত সাহেব, আজিজ মোল্লাসহ তার অনুসারীরা হামলা করে। এতে আমাদের পিপির আঙুল ভেঙে যায়। পাশাপাশি অ্যাডভোকেট নয়নের কলার ধরে টান দেওয়া হয়। আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের ওপরও তারা হামলা করে। মূলত তিনি (সাখাওয়াত) দীর্ঘদিন ধরেই চাচ্ছেন নারায়ণগঞ্জ কোর্টকে দুইভাগে বিভক্ত করার। পাশাপাশি অনৈতিকভাবে তিনি একজন পিপিকে বসিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আইনজীবীদের প্রতিবাদের মুখে তিনি ও তাঁর অনুসারীরা পালিয়ে যেতে বাধ্য হোন।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এটা একটা বিব্রতকর ঘটনা। এই ঘটনা যারা ঘটিয়েছে, তারা নিজেদের চিনতে ভুল করেছে। আমি আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ছিলাম এবং দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত আছি। এই ঘটনা কারও জন্য শুভকর নয়। তারা বিভিন্ন অভিযোগ করে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। এখানে কারও ইন্ধনে আমাকে অসম্মান করার চেষ্টা করা হয়েছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১২ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে