
আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে স্থানীয় মাদক কারবারি ও দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে কুপিয়ে আহত করে র্যাব সদস্যদের। আহত ব্যক্তিদের মধ্যে মাহী নামের এক র্যাব সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুল ও ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র্যাব জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে গিয়েছিলেন র্যাবের চার সদস্য। গোয়েন্দা নজরদারির উপস্থিতি টের পেয়ে এই হামলা চালানো হয়।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।
এ বিষয়ে র্যাব-১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে পরে কথা বলব। আগে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে।’

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে পড়ে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে
৭ মিনিট আগে
ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে আদালতে আরও সাতজন সাক্ষ্য দিয়েছেন।
১৩ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও ডগ্রাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটকের পর তাঁদের এই দণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে