
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’

জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’

খেলার মাঠজুড়ে সারি সারি কলাগাছ। প্রধান ফটকে বাঁশের বেড়া। শিক্ষকদের কার্যালয়ের দরজায় ঝুলছে দুটি তালা। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের চিত্র ছিল এমনই। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, জমি দখলের চেষ্টা হিসেবে এসব করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য আজাদ আলী।
২ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান
৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি
১৫ মিনিট আগে