
আগুন লাগলে আমরা তৎপর হই। তার আগেই আমাদের তৎপর হতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবশেষ তথ্যে আমরা জেনেছি ৫২ জন মারা গেছে। সেখানে এত বড় একটা কারখানা, ফায়ারের ড্রিল কবে করা হয়েছে, সেটা দেখতে হবে। ঠিকভাবে করা হয়েছিল কি না, তা–ও দেখতে হবে।
যে পরিস্থিতি দেখছি, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকেরা জানত না কোথা দিয়ে তারা বের হবে। এ ছাড়া কারখানা নাকি তালাবদ্ধ ছিল। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ২০১২ সালে তখন একই অবস্থা হয়েছিল, তালাবদ্ধ ছিল কারখানা। যার কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কারখানা তালাবদ্ধ রাখা যাবে না–এ বিষয়ে গুরুত্ব দিয়েছিলাম। কারখানা তালাবদ্ধ রাখার কারণে এত মানুষের মৃত্যু, এটা ফৌজদারি অপরাধ। শ্রমিক নেতারা বেতন কমা–বাড়ানো নিয়ে আন্দোলন করেন। কিন্তু নিরাপত্তা নিয়ে কথা বলেন না।
রূপগঞ্জের কারখানাটি ছয়তলার বিল্ডিং ছিল। নিময় হচ্ছে, আগুন লাগলে সবাই ছাদে চলে যাবে। ছাদের গেট বন্ধ ছিল কি না, সেটাও দেখতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক, আগুনে পুড়ে এত মানুষ মারা যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানার নিরাপত্তা নিয়ে তদন্ত করতে হবে। তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না।
ফায়ার সার্ভিসে পাঁচ বছর ছিলাম। ওই সময় বড় ঘটনা ছিল তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড। তখন আমরা যে তদন্ত রিপোর্ট দিয়েছিলাম তা বাস্তবায়ন হয়নি। আমাদের দুর্বলতা হচ্ছে, তদন্তের পর সুপারিশ বাস্তবায়ন হয় না। এটা সত্য, আগে তদন্ত রিপোর্ট আসত না, এখন তো রিপোর্ট আসে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু আমরা আগের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি না। ফলে এর পুনরাবৃত্তি ঘটছে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ
সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে সাপটি উদ্ধার করে...
৪০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে