
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদের এই দিন ধার্য করেন। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়।
শুনানির সময় আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে হাইকোর্টে আইভীর জামিন আবেদন করা হয়েছে। এ সময় বিচারক জানিয়েছেন, হাইকোর্টে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর আসামি। মামলার এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছি। বিচারক রিমান্ড আবেদন বিবেচনায় নিয়ে শুনানির জন্য আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান ও আইভীর নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হামলা চালানো হয়। এ সময় গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এই মামলায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে। বিবাদীর আইনজীবীরা এর আগে হাইকোর্টে জামিন আবেদন করায় আদালত পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে